সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেনাসদস্যের স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রহমত গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমারখালী উপজেলার বাঁধ বাজার পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার সেনাসদস্য রহমতের স্ত্রী ছালমা খাতুন ও তার ছেলে স্মরণ (১২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সেনাসদস্য রহমত।

আরও পড়ুন : মাদারীপুরে গৃহবধুর লাশ উদ্ধার

স্থানীয়রা জানায়, রহমত আলী সেনাবাহিনীর সদস্য। তিনি সৈয়দপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। গতকাল ছুটিতে কুষ্টিয়া শহরের মজমপুরে ভাড়া বাড়িতে আসেন। সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি পাইকপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে কুমারখালী উপজেলার বাঁধবাজার পুলিশ ক্যাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী সালমা ও ছেলে স্মরণ নিহত হন। গুরুতর আহন হন সেনাসদস্য রহমত। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সালমা ও স্মরণকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা