জনসভায় বক্তব্য দিচ্ছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
সারাদেশ

‘প্রধানমন্ত্রীর হাত ধরে নৌ-পথে বৈপ্লবিক উন্নয়ন’

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতি করেন। মানুষের অধিকার হরণের রাজনীতি করেন না। তার হাত ধরে নদীপথে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হিজলা-মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে জনসভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে নদীভাঙন রোধ করা হবে। নদীভাঙনে প্রতি বছর বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।’

‘ভাঙন কবলিত এলাকা নিয়ে সার্ভে করা হয়েছে। খুব শিগগিরই নদীভাঙন রোধে পরিকল্পিত ড্রেজিং শুরু করা হবে। প্রথমাবস্থায় দেশের প্রধান প্রধান ৫৩টি নদী ড্রেজিং করা হচ্ছে। নদী ড্রেজিং সম্পন্ন হলে দেশে বন্যা ও নদীভাঙন কমে আসবে।’

তিনি মেহেন্দীগঞ্জবাসীকে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের ওপর আস্থা রাখতে বলেন।

প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু প্রমুখ।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা