শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু
সারাদেশ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে সীমিত আকারে ফেরি চলছে

নিজস্ব প্রতিবেদক:

টানা নয়দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে অর্ধশত যানবাহন।

বিআইডব্লিউটিসি মাওয়া ম্যানেজার (বাণিজ্য) মো. সাফায়াত হোসেন বলেন, সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। চ্যানেল দিয়ে রো রো ফেরি চলাচলের উপযোগী না হওয়ায় এ রুটে রো রো ফেরি বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শিমুলিয়া তিন নম্বর ঘাট এলাকায় দেখা দেয় পদ্মার আকস্মিক ভাঙন। ভাঙনে মুহূর্তেই নবনির্মিত খাবার হোটেল পদ্মাসহ ঘাটের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এবং কয়েকটি জায়গায় ফাটল দেখা দেয়। ভাঙন আতঙ্কে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির (মেরিন) ম্যানেজার জানান, এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পরীক্ষামূলক ভাবে দুটি কে টাইপ ফেরি ক্যামিলিয়া ও কাকলী এবং রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। ফেরি ক্যামিলিয়া ও কাকলী কাঁঠালবাড়ি ঘাটে সহসা পৌঁছাতে পারলেও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর চ্যানেলের মুখে স্রোতে কিছুক্ষণ সময়ের জন্যে আটকে পড়ে। পরে সন্ধ্যা ছয়টার দিকে কাঁঠালবাড়ি ঘাটে গিয়ে পৌঁছে। চ্যানেল এলাকায় কিছু সমস্যা থাকায় রাতে ফেরি চলাচল বন্ধ থাকে।

গত ০৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা থেকে নাব্যতা সংকট ও প্রবল স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটের ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা