পদ্মার গ্রাসে শিমুলিয়া ঘাট
সারাদেশ

পদ্মার গ্রাসে শিমুলিয়া ঘাট

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ: লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে নদীভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে হুমকির মধ্যে রয়েছে নতুন রো রো ফেরিঘাট এলাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শুরু হওয়া তৃতীয় দফার এ ভাঙনে একটি রেস্টেুরেন্টসহ প্রায় ২০০ বর্গফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ নিয়ে শিমুলিয়া ফেরিঘাটটি চলতি বছরে তৃতীয়দফায় ভাঙনের কবলে পড়ল।

শনিবার (১২ সেপ্টেম্বর) শিমুলিয়া ঘাটে সরজমিনে গিয়ে দেখা গেছে, রো রো ফেরি ঘাট সংলগ্ন পশ্চিম পাশে ধীরগতিতে ভেঙে চলেছে ঘাট এলাকা। মাঝে মাঝে বড় আকারের মাটির চাক ভেঙে পড়ছে নদীতে। ক্রমেই নদীঘাট এলাকা ভেঙে ভেতর দিকে ঢুকে পড়ছে। পদ্মাসেতুর কনস্ট্রাকশন এলাকার পূর্বপাশের সাইড ওয়াল ঘেঁষে গড়ে ওঠা কিছু বসতবাড়ি হুমকির মুখে পড়ায় তারাও বাড়ির ঘর ভেঙে ট্রলারে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন খান জানান, শুক্রবার রাত ৯টার দিকে আকস্মিক নদীভাঙন শুরু হয়। এতে রো রো ফেরিঘাটের পশ্চিম পাশের বেশ কিছু জায়গা নদীতে বিলীন হয়ে যায়। একটি খাবার হোটেল পদ্মার গ্রাসে নদীগর্ভে চলে গেছে। বিলীন হয়েছে প্রায় ২০০ বর্গফুট এলাকা। দ্বিতীয় দফা ভাঙনের পরে নতুন করে তৈরি করা রো রো ফেরিঘাটটিও আবার তৃতীয়বারের মতো ভাঙনে হুমকির মুখে পড়েছে। তবে ভাঙন রোধে বিআইডব্লিউটিএ বালুর বস্তা ফেলতে শুরু করেছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র এজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রো রো ফেরিঘাটের পাশের ভাসমান ওয়ার্কসপ সংলগ্ন এলাকায় পদ্মার আকস্মিক ভাঙনে একটি রেস্টেুরেন্ট বিলীন হলেও এখন ততটা ঝুঁকির মধ্যে নেই ফেরিঘাট। তবে ভাঙন অব্যাহত থাকায় নতুন করে তৈরি করা ৩নং রো রো ফেরি ঘাটটি হুমকির মধ্যে রয়েছে। এখনই জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা না হলে ফেরি চলাচলে আবারো অচলবস্থা দেখা দিতে পারে।

গত কোরবানির ঈদের সময় দুই দফা পদ্মার ভাঙনে শিমুলিয়া ঘাটের ৩নং রো রো ফেরিঘাট ও ভিআইপি ফেরিঘাটটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়। পরে বালুর বস্তা ফেলে ৩নং রো রো ফেরি ঘাটটি পুনরায় চালু করা হয়।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে...

শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫...

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন তথা কপ-৩১ এ অং...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও, আলোচনা-সমালোচনা শুরু

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা