ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি পরিত্যক্ত কেমিক্যাল কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট।

আরও পড়ুন: শেষ হলো বিশ্ব ইজতেমা প্রথম পর্ব

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ২ টা ৪ মিনিটের দিকে উপজেলায় বাড়বকুণ্ড এলাকায় চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন জানায়, এ ঘটনায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর সাড়ে ৪ টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

আরও পড়ুন: আজ বিশ্ব ক্যানসার দিবস

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পরিত্যক্ত কেমিক্যাল কমপ্লেক্স অগ্নিকাণ্ড ঘটেছে। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ২ টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত ভবনে পড়ে থাকা বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা