ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় ৩ যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আজ বিশ্ব ক্যানসার দিবস

শনিবার ৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দরগাহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২২), নুনু প্রামানিকের ছেলে রাকিব প্রামানিক (১৭) এবং একই গ্রামের মিজান (১৮)। নিহতরা ৩ জনই পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ ৩ যুবক মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কাহালু উপজেলার কাজীপাড়ায় যাওয়ার পথে রাত ৮ টার দিকে দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে পৌঁছলে নওগাঁগামী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় মিজানকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে রাত ৯ টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন: শেষ হলো বিশ্ব ইজতেমা প্রথম পর্ব

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ৩ যুবকের মরদেহ ও তাদের মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা