ছবি: সংগৃহীত
সারাদেশ

আখেরি মোনাজাতে যাচ্ছেন মুসল্লিরা

জেলা প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইসলামের বাণী সর্বত্র পৌঁছে দিতে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ব্যারোর অভিনন্দন

আজ ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের আগে দেশ-বিদেশের মুসল্লিদের পদচারণায় গোটা ময়দান মুখরিত হয়ে ওঠে।

আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানিয়ে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির জিকির আসকার, ইবাদত-বন্দেগি ও পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে আজ ইজতেমার ৩ দিন অতিবাহিত হচ্ছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ-জামাত আয়োজিত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আরও পড়ুন: এলপি গ্যাসের মূল্য নির্ধারণ আজ

ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পার্শ্বে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ৪০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করছেন আয়োজকরা।

মোনাজাতের আগে অনুষ্ঠিত হবে হেদায়েতি বয়ান। পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এ বয়ান করবেন। পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক কথা বলবেন বলে নিশ্চিত করেছেন ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

আজ ভোর থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল ছুটেছে ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন: ইজতেমায় মৃত্যু বেড়ে ১৯

সরেজমিনে দেখা যায়, শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন।

রাত ১২ টা থেকে যানবাহন চালাচল বন্ধ থাকায় অনেক মুসল্লি হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় প্রায় ৭ হাজার পুলিশ নিয়োজিত থাকবে।

পাশাপাশি সাদা পোশাকে মুসল্লিদের বেশে পুলিশ মোতায়েন রয়েছে। মুসল্লিরা যাতে নিরাপদে ময়দান ত্যাগ করতে পারেন সেজন্য বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা