সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে ১ জনকে পিটিয়ে হত্যা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নুর হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

আরও পড়ুন : কেশবপুর নিউজ ক্লাবের বনভোজন অনুষ্ঠিত

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার মালতী বাড়ি দিগর বাড়াই পাড়া গ্রামে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ওই গ্রামের মৃত জোনাকু শেখের পুত্র নুর হোসেন ও বড় কাচুর পুত্র জাফর আলীর মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধকে কেন্দ্র করে আজ সকালে উভয় পক্ষের লোকজন লাটি নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন নুর হোসেনকে নিজ বাড়ি হতে টেনে হেঁচড়ে বের করে বেধড়ক পিটিয়ে আহত করে। আহত নূর হোসেনকে স্বজনরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : শীতার্ত মানুষের পাশে সাংবাদিক সংসদ

ঘটনাস্থল পরিদর্শন করে উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, ঘটনায় জড়িত থাকায় জাফর আলী (৫২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। উলিপুর সার্কেলের এএসপি মহিবুল হাসানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা