সংগৃহীত ছবি
সারাদেশ

রিতা হত্যায় সাবেক স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি: ফরিদপুরে তালাক দেওয়া স্ত্রী রিতা আক্তারকে হত্যার দায়ে আলমগীর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আলুক্ষেতে মিললো ৩ আগ্নেয়াস্ত্র

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। এসময় আসামি আলমগীর হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের এপিপি নওয়াব আলী মৃধা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি আলমগীর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খড়িবনা গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

আরও পড়ুন: মেলার নামে অশ্লীল নৃত্যের আসর

মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর সদরপুর উপজেলার বিশ্বাস ডাঙ্গী গ্রামের কালাম মোল্লার মেয়ে রিতার (২৫) সাথে ২০১২ সালের ১০ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খড়িবনা গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আলমগীরের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের রাহুল (৪) নামের পুত্র সন্তান রয়েছে। এরপর আলমগীরের সাথে পারিবারিক কলহের জেরে রিতার বিচ্ছেদ হয়। ২০১৮ সালের ১৫ মার্চ রিতা সদরপুর উপজেলার আলী আহম্মেদের ছেলে শাহজালালকে বিয়ে করেন। বিয়ের পর থেকে ছেলে রাহুলকে নিয়ে রিতা শাহজালালের সাথে নিয়ে চরভদ্রাসন উপজেলার বি এস ডাঙ্গী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

২০১৮ সালের ৯ এপ্রিল সন্ধ্যায় রিতা ছেলে রাহুলকে নিয়ে চরভদ্রাসন বাজারে গেলে সাবেক স্বামী আলমগীরের সাথে দেখা হয়। এসময় আলমগীর পুনরায় তার সঙ্গে সংসার করতে বলে। এতে রিতা রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আলমগীর তাকে ছোরা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রিতাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারিরীক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান রিতা আক্তার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা