সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাদক মামলায় যাবজ্জীবন ২

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আবির চেয়ারম্যানের বাড়ির সামনে মাটিতে পাইপ পাইলিংয়ের কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সদর উপজেলার উত্তর ওয়াফদা গ্রামের মো.জামাল মজুমদারের ছেলে শাকিল (২০), সোনাপুর এলাকার রিয়াজ (২৮) ও কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা কামরুল (৩০)।

আরও পড়ুন : মেলার নামে অশ্লীল নৃত্যের আসর

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবির চেয়ারম্যানের বাড়ির সামনে একটি ব্যক্তি মালিকানা ভবনের প্রথম ধাপের কাজ শুরু হয়। সকাল ৯টার দিকে পাঁচ শ্রমিক আরেকজন ঠিকাদারের অধীনে সেখানে পাইলিংয়ের কাজ করতে যায়। দুপুর ১২টার দিকে দুইজন শ্রমিক পার্শ্ববর্তী দোকানে নাশতা করতে যায়। তখন অপর তিন শ্রমিক দোকানে না গিয়ে পাইপ পাইলিংয়ের কাজ করতে থাকে। একপর্যায়ে তারা মাটি থেকে পাইলিংয়ের পাইপ টেনে তুললে গেলে ওপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিন শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। পরে দুই শ্রমিক এসে দেখতে পেয়ে তাদের উদ্ধার করে চৌমুহনী বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা