সংগৃহীত
সারাদেশ

মাদক মামলায় যাবজ্জীবন ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলায় প্রায় ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

আরও পড়ুন: মেলার নামে অশ্লীল নৃত্যের আসর

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেয়।

দণ্ডিত ২ ব্যক্তি হলেন- মো. ঈসমাইল (৫৫) ও মো. রিদুয়ান (২৭)।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঈসমাইল ও রিদুয়ানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৯ ডিসেম্বর কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ঈসমাইল ও রিদুয়ানকে গ্রেফতার করে। ঈসমাইলের কাছ থেকে ৭৮ হাজার ৬০০ পিস ও রিদুয়ানের কাছ থেকে ৫৮ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার খালিদুর রহমান বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় কর্ণফুলী থানায় মামলা করেছেন।

পুলিশ ২০২২ সালের ২০ জানুয়ারি মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ঈসমাইল ও রিদুয়ানের বিরুদ্ধে ২০২২ সালের ৩০ জুন অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় ৭ জনের সাক্ষ্য নিয়ে আদালত এই রায় দেয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা