সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে বালিকা মাদ্রাসার উদ্বোধন

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর শহরের ১২ নং ওয়ার্ড দক্ষিণ লাহারকান্দিতে নিজস্ব ভবনে দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন হলো মায়িশা মাহজাবীন বালিকা মাদ্রাসার।

আরও পড়ুন: আলুক্ষেতে মিললো ৩ আগ্নেয়াস্ত্র

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আলোচনার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত হারুন আল মাদানি মাদ্রাসার শুভ উদ্বোধন করেন।

প্রধান শিক্ষক আলহাজ্ব হাফেজ মাওলানা মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রফেসর ইকবাল হোসেন, দক্ষিণ মজিপুর হাজী আমজাদ আলী পাটওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। এছাড়াও এলাকার সম্মানিত ব্যাক্তি বর্গসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চাচাকে কুপিয়ে হত্যা করলো ভাতিজা

মাদ্রাসার শিক্ষকরা বলেন, আমরা এই মাদ্রাসা দিয়েছি যাতে বাচ্চারা এখান থেকে শিক্ষা অর্জন করে ভালো মানুষ হতে পারে, ভালো আলেম হতে পারে। আমাদের এখানে আদর্শ নূরাণী বিভাগ, আর্দশ নাজেরা বিভাগ, আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ, কিতাব বিভাগ আছে। দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমরা সর্বোত্তক ভাবে চেষ্টা করবো। আপনার বাচ্চাদের দ্বীনি শিক্ষা দিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন।

প্রধান অতিথি হযরত হারুন আল মাদানি বলেন, দ্বীনি শিক্ষার মাধ্যামে ছেলে-মেয়েরা আল্লাহকে চিনে। তারা ভালো হয়ে চলার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় যারা জেনারেল লাইনে পড়ালেখা করে তারা বিয়ে করতে গেলে মাদ্রাসার ছেলে-মেয়ে চাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য মাদ্রাসার শিক্ষার্থীরা খারাপ কাজ না করে ইসলামের দেখানো পথে পরিচালিত হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা