সংগৃহীত
সারাদেশ

ভোলায় আইনজীবী সমিতির নির্বাচন 

জেলা প্র্রতিনিধি: ভোলায় দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছেন। অপর দিকে দুইটি সহসভাপতি, দুইটি সহ-সম্পাদক ও দুইটি পাঠাগার সম্পাদকসহ আট পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্যানেল।

আরও পড়ুন: পিকআপ চাপায় প্রাণ গেল শিক্ষকের

শনিবার (২৭ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে সন্ধ্যার দিকে ঘোষিত ফলাফলে এদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ সমর্থিত প্যনেলের বিজয়ীরা হলেন, সভাপতি এ্যাডভোকেট মো. বশীর উল্লাহ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মাহাবুবুল হক লিটু, অর্থ সম্পাদক এ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী (চৌধুরী), নির্বাহী সদস্য এ্যাডভোকেট মো. বাবুল হাসান ও মো. রুবেল (২)।

আরও পড়ুন: সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন, সহসভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফ (১) ও এ্যাডভোকেট মো. ইলিয়াছ সুমন, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আরিফুর রহমান (১) ও এ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এ্যাডভোকেট এসএম মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক এ্যাডভোকেট মো. জাবেদ ইকবাল ও এ্যাডভোকেট মো. শামীম আহমদে, নির্বাহী সদস্য এ্যাডভোকেট মো. মাহাববুর রহমান (২)।

প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন এ্যাডভোকেট আলহাজ¦ মো. নাছির। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ-১ মো. আব্দুল হালিম ও সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারি জজ মো. ফজলুর রহমান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা