সংগৃহীত ছবি
সারাদেশ

দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় এক নারী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নিহত নারীর স্বামী।

আরও পড়ুন : গাইবান্ধায় নিহতের সংখ্যা বেড়ে ৩

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডুমুরিয়ার ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো- কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), তার দুই শিশু সন্তান ৬ বছর বয়সী ফাতেমা ও ৭ মাস বয়সী ওমর।

আরও পড়ুন : তালাবদ্ধ লাগেজে যুবকের মৃতদেহ

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে কোন এক সময় ডলি বেগম তার দুই শিশু সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : বগুড়ায় ব্যাংকের সিন্দুক কেটে টাকা চুরি

তিনি আরও জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে ডলির স্বামী মান্নান সরদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে পাওয়া গেলে হয়তো বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা