সংগৃহীত ছবি
সারাদেশ

অটোচালকের লাশ মিলল বাগানে

জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোরিকশা চালক মো. মামুনের (২০) মরদেহ সুপারি বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ১

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাকীপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন বেগমগঞ্জ উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাকীপুর গ্রামের মো. কবিরের ছেলে।

আরও পড়ুন: ভটভটি উল্টে নিহত ১

স্থানীয় বাসিন্দা জয় ভূঁইয়া জানান, ২২ তারিখ মামুন তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। এরপর ২৩ তারিখ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরে শুক্রবার সকালে সুপারি বাগানে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: সুবর্ণচরে আগুনে পুড়ল ৬ দোকান

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে নিখোঁজের দিন অটোরিকশা চালককে বাগানের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা