সংগৃহীত ছবি
সারাদেশ

ভটভটি উল্টে নিহত ১

জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় গরুভর্তি একটি ভটভটি উল্টে আফজাল হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন: পালানোর সময় যুবক নিহত

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের দইখাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন উপজেলার টংভাঙ্গা এলাকার আব্দুর রহমান ছেলে। তিনি স্থানীয় বাজারে মাংস ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন: ইয়াবাসহ গ্রেফতার ১

প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্যবসার জন্য গরু কিনে পার্শ্ববর্তী চামটার হাট থেকে ভটভটিতে বাড়ি ফিরছিলেন আফজাল হোসেন। পথিমধ্যে দই খাওয়া বাজার এলাকায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ি ও গরুর নিচে চাপা পড়েন ব্যবসায়ী আফজাল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম হোসেন জানান, গরুভর্তি ভটভটি উল্টে আফজাল হোসেনের মৃত্যু হয়েছে।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা