সংগৃহীত ছবি
সারাদেশ

চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে পেশাদার মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : গাইবান্ধায় নিহতের সংখ্যা বেড়ে ৩

গ্রেফতারকৃতরা হলো, লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের সোলায়মানের ছেলে জুয়েল হোসেন (২৮)ও বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের বড় মেহেদীপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে মুরাদ হোসেন (২৬)।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার তাদের নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ও লক্ষ্মীপুর সদর থানাএলাকা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ঢাকায় চলছে ৩ দিনব্যাপী পৌষ মেলা

পুলিশ জানায়, গত ১ জানুয়ারি রাতে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার মহিন উদ্দিনের বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বেগমগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে প্রথমে লক্ষ্মীপুর সদর এলাকা থেকে জুয়েল হোসেনকে ও তার ভাষ্যমতে শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলার চরজব্বার এলাকা থেকে মুরাদকে গ্রেফতার করে পুলিশ। একই সাথে সুবর্ণচরের কাজীর দোকান এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিরা পেশাদার চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য। তারা দীর্ঘদিন থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা