সংগৃহীত ছবি
সারাদেশ

পিকআপ চাপায় প্রাণ গেল শিক্ষকের

জেলা প্রতিনিধি : নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকায় পিকআপের চাপায় আব্দুল গণি (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শহরের মুক্তারপাড়ায় আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল গনি জেলা সদরের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আরও পড়ুন : সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে শহর থেকে বাড়ি ফিরিলেন আব্দুল গণি। পথে মুক্তারপাড়া আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে পেছন থেকে তাকে একটি পিকআপ চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা