সংগৃহীত ছবি
সারাদেশ

প্রাইভেটকার চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেটকার চাপায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আরও পড়ুন : প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষ, নিহত ২

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধা-ভায়া নাকাইহাট সড়কের উপজেলার ধর্মপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধর্মপুর এলাকার নরেন দাসের ছেলে হরেন দাস (৪৫) ও একই এলাকার মহেন্দ্র চন্দ্রের ছেলে প্রতাপ দাস (৩০)। তারা দুজনেই মাছের ব্যবসা করতেন।

আরও পড়ুন : আরও ৩৪ জনের শনাক্ত

স্থানীয়রা জানায়, উপজেলার নাকাইহাট এলাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মপুর মাছের বাজারে ঢুকে ছয়জনকে চাপা দিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রতাপ ও হরেন নামে দুজনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় প্রাইভেট কারটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা