সংগৃহীত ছবি
সারাদেশ

ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মাদক ব্যবসায়ী ও কলমাকান্দা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শরীফ মাহমুদ সুমনকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: হাতিয়ায় ৪২০ মন জাটকা জব্দ

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ বলেন, বৃহস্পতিবার রাতে ওই উপজেলায় মাদক ব্যবসায়ী সুমনের বাড়িতে মাদক কেনা-বেচার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। পরে তার কাছে ৩৫ পিস ইয়াবা, ৪৮ পিস নেশাজাতক ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৪ হাজার ১৫০ টাকা পাওয়া যায়। তিনি উপজেলার একজন চিহ্নিত মাদক কারবারি এবং সংশ্লিষ্ট থানায় সুমনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন: ট্রেনে কাটায় এনজিওকর্মীর মৃত্যু

স্থানীয়রা বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী সুমন দীর্ঘদিন ধরে উপজেলায় এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের ঘনিষ্ঠ সহচর হিসেবে নিজেকে পরিচয় দিতেন।

কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস জানান, এরা নেশাখোর ছেলে, আমরা এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।

আরও পড়ুন: প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষ, নিহত ২

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, কলমাকান্দা থানা এলাকায় আমরা মাদককে জিরো টলারেন্সে আনতে কাজ করছি। তাই অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় আরও ৪টি মামলা রয়েছে। নতুন আরও একটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা