ছবি: সংগৃহীত
সারাদেশ

হাতিয়ায় ৪২০ মন জাটকা জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে ১৬ হাজার ৮০০ কেজি (৪২০) মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। একই সাথে ১৬ জন জাটকা পরিবহনকারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে মেঘনার ঢালচর এলাকা থেকে জাটকাসহ তাদের আটক করা হয়।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যা

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার হাতিয়ার ঢালচর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি ব্লাকহেডে অভিযান চালানো হয়। পরে ব্লাকহেডে তল্লাশি করে প্রায় ৪২০ মন জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়।

পরবর্তীতে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরোয়ারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও অসহায় দুস্থ পরিবারের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা