সারাদেশ

পরিত্যক্ত ভবনে মাদকসেবী-ব্যবসায়ীদের আড্ডা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: বেশির ভাগ দরজা-জানালা ভাঙা। পলেস্তারা খসে পড়ছে। দেয়ালজুড়ে শেওলা। ছাদে বেড়ে উঠেছে অপ্রয়োজনীয় উদ্ভিদ। ঘরে বিষধর সাপ, বিচ্ছুর বাসা। বাইরে ময়লা-আবর্জনার স্তূপ। সীমানা প্রাচীরে ঘেরা পরিত্যক্ত এ বাসভবনে এখন সুনসান নীরবতা। সন্ধ্যা হলেই বসে এখানে মাদকসেবীদের আড্ডা। চলে অনৈতিক কর্মকাণ্ড। এ চিত্র নাগেশ্বরী উপজেলার ১৭ বিএস কোয়ার্টারের।

আরও পড়ুন : অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

১৯৮৮-’৯৬ সালের মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের বসবাসের জন্য গণপূর্ত বিভাগ উপজেলায় ১৭টি ভবন নির্মাণ করে। এর মধ্যে নাগেশ্বরীতে ২টি, সন্তোষপুর ইউনিয়নে ২টি, রামখানায় ২টি, নেওয়াশীতে ২টি, রায়গঞ্জে ২টি, হাসনাবাদে ৩টি, বেরুবাড়ীতে ১টি, বল্লভেরখাস ইউনিয়নে ১টি, নুনখাওয়ায় ১টি, নারায়ণপুর ইউনিয়নে ১টি। প্রতিটি ভবনে রয়েছে দুটি পরিবারের বসবাসের ব্যবস্থা।

ভবনগুলোতে এক সময় ব্লক সুপার ভাইজাররা পরিবার নিয়ে বসবাস শুরু করেন। চালাতেন দাপ্তরিক কার্যক্রম। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। কর্মকর্তারা কোয়ার্টার ত্যাগ করে অন্য জায়গায় বসবাস করতে থাকেন। এখন সেখানে দীর্ঘদিন কেউ না থাকার সুযোগে কিছু অসাধু মানুষ দরজা-জানালার কাঠ, ঘরের মূল্যবান সামগ্রী এমনকি দেয়ালের ইটও খুলে নিয়ে গেছে।

আরও পড়ুন : ট্রেনে কাটায় এনজিওকর্মীর মৃত্যু

কৃষি অফিসের একাধিক কর্মকর্তা জানান, 'ভবনগুলো সংস্কার না করায় অতিরিক্ত ভাড়া দিয়ে বাইরে থাকতে হচ্ছে। দাপ্তরিক কাজ চালাতে সমস্যা হয়। তারা ভবনগুলো বাসযোগ্য করার দাবি জানান। '

সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, 'কোয়ার্টারগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করে বাসযোগ্য করলে এখানে কৃষি কর্মকর্তারা পরিবার নিয়ে বসবাস করতে পারবেন। এতে ওই কর্মকর্তাদের কাজে গতি আসবে।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা