সংগৃহীত ছবি
সারাদেশ

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি : সুনামগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শওকত আকবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময়ে উভয়পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ইটভাটার গ্রাম পাঁচখোলা, নষ্ট হচ্ছে কৃষি জমি

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের দলোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শওকত আকবর উপজেলার রাজানগর ইউনিয়নের দলোয়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন : কবিরহাটে সড়ক পাকাকরণের দাবি

স্থানীয়রা জানায়, দলোয়া গ্রামের শওকত আকবর ও তৈয়ব মিয়ার গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধ ছিল। নির্বাচন এলে দুই গোষ্ঠী দুই প্রার্থীর পক্ষ নেয়। এতে বিরোধিতা আরও বেড়ে যায়। এর জের ধরে বৃহস্পতিবার হঠাৎ তৈয়ব আলীর লোকজন এসে শওকত আকবরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে শওকত আকবরের মৃত্যু হয়।

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, দুই পক্ষের মধ্যে অনেক আগে থেকেই বিরোধ ছিল। এর জের ধরে আজকে সংঘর্ষ হলে একজন মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা