সংগৃহীত ছবি
সারাদেশ

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নতুন কাঠামোতে বেতনের দাবিতে সড়ক ছেড়ে কাজে ফিরেছেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: জামানত হারালেন ৯ প্রার্থী

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

কর্তৃপক্ষের সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় আন্দোলনরতদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা কাজে যোগ দেন।

আরও পড়ুন: কসবায় ছুরিকাঘাতে কিশোরী খুন

আন্দোলনরত শ্রমিকরা বলেন, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। বিষয়টি নিয়ে একাধিকবার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন করেছেন।

শ্রমিকরা আরও বলেন, বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। এ ছাড়া ওভারটাইমসহ নানা বিষয়ে শ্রমিকরা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন জানান, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। পরে আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনা করলে বেলা ১১টা ১৫ মিনিটের সময় সড়ক ছেড়ে কারখানায় যোগ দেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা