সংগৃহীত ছবি
সারাদেশ

ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ তরিকুল ইসলাম (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, একই গ্রামের এনায়েতউল্লার ছেলে মাহিরের সঙ্গে তরিকুলের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় তর্কবিতর্কের এক পর্যায়ে মাহির তরিকুলকে ধারালো ছুরি দিয়ে বুকের বা-পাশে আঘাত করে।

আরও পড়ুন : সাতক্ষীরা-১ আসনে নৌকার স্বপন বিজয়ী

পরে তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, নিহত তরিকুলের বুকের বা-পাশে ধারালো ছুরিকাঘাত রয়েছে।

আরও পড়ুন : গাইবান্ধায় ভোটকেন্দ্রে হামলা-বিস্ফোরণ

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা