ছবি: সংগৃহীত
সারাদেশ

বিজয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করবো

জেলা প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে। আজ যে ভোট হচ্ছে, সেটা গণতন্ত্র রক্ষার ভোট। আমরা ইনশাল্লাহ বিজয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করবো।

আরও পড়ুন: ভোটে কোনো প্রকার হস্তক্ষেপ হয়নি

রোববার (৭ জানুয়ারি) বেলা ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

নির্বাচনকে প্রতিহত করার জন্য যারা হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, তাদের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে। কেউ অসহযোগ, অন্যায় বা অপরাধ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।

আমি এতক্ষণ খবর নিয়ে আসলাম, সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে। তার মানে জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেটাই প্রমাণিত হচ্ছে।

আরও পড়ুন: আগের চেয়ে এবার নির্বাচন ভালো হচ্ছে

তিনি বলেন, মানুষ গাড়িতে চরে, রিক্সায় করে, বেবিট্যাক্সতে করে ভোট দিতে আসছে। হরতাল মানে তো এগুলো বন্ধ থাকার কথা। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এ হরতাল মানে না। তারা হরতাল প্রত্যাখ্যান করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছেন না-কি ঠিক করেছেন তারাই জানে। কারণ তাদের যে রাজনৈতিক নীতি, সেটা সম্বন্ধে আমার খুব একটা উচ্চ ধারণা নেই।

আরও পড়ুন: হাজারীবাগে ককটেল বিস্ফোরণ

আমি বলবো, বিএনপিতে গণতন্ত্রমনা যারা আছেন, তারা অবশ্যই ভুল করেছেন। তার কারণ হচ্ছে, তারা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেননি।

উল্লেখ্য, আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা