ছবি: সংগৃহীত
সারাদেশ

কালকিনিতে ভোটকেন্দ্রে যাবার সেতু ক্ষতিগ্রস্থ

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনি-৩, (কালকিনি-ডাসার ও সদর একাংশ) আসনের একটি ভোটকেন্দ্রে যাবার সেতু ক্ষতিগ্রস্থ করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে আগুন, পিয়ন গ্রেফতার

শুক্রবার (৫ জানুয়ারি) মধ্য রাতে কালকিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের নয়াকান্দিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৯ নং নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মোট ভোটার ২৯০০ জন। এর মধ্যে পুরুষ ১৫৪০ জন ও নারী ভোটারের সংখ্যা ১৩৬০ জন। এ কেন্দ্রে চরফতে বাহাদুরপুর ও দক্ষিণ চরফতে বাহাদুরপুর মৌজার ৪ টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবেন। এর মধ্যে ঝুরগাঁও, পাতাবালী, খলিশাডুবি ও নয়াকান্দি গ্রাম রয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে কালকিনি উপজেলা থেকে সহকারি রির্টানিং কর্মকর্তার কাছে সরঞ্জামাদি বুঝে নিয়ে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাবার সময় দেখতে পান ভোটকেন্দ্রে যাবার কাঠের সেতুটির বিভিন্ন স্থান ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: পটুয়াখালীতে ভোটকেন্দ্রে আগুন

যাতায়াতের জন্য সেতুর উপরে দেয়া কাঠ সরিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহত করেন। দ্রুত এটি সংস্কারে উদ্যোগও নেয়া হয়।

নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, ভোটকেন্দ্রের কাছাকাছি খালের উপরে থাকা কাঠের সেতুটি ক্ষতিগ্রস্থ করা হয়। তবে ভোটারদের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কোনো অসুবিধা হবে না।

মাদারীপুর-৩ আসনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, নয়াকান্দির ভোটকেন্দ্রটিতে স্থায়ী ৬টি ভোটকক্ষ রয়েছে।

আরও পড়ুন: মাদারীপুর-৩ আসনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা

এখানে অস্থায়ী রাখা হয়েছে আরও একটি কক্ষ রাখা হয়েছে। যে সেতুটি ক্ষতিগ্রস্থ হয়েছে, সেটি মেরামতের কাজ চলছে। এছাড়া বিকল্প ব্যবস্থাও রাখা আছে। ভোটপ্রদানের ক্ষেত্রে কোনো বিঘ্ন হবে না।

প্রসঙ্গত, মাদারীপুর-৩ আসনে দলীয় স্বতন্ত্র প্রার্থী থাকায় নৌকা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ আসনের আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য।

তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন: জাল ভোট দেয়ায় আটক যুবক

এছাড়া এ আসনে জাতীয় পার্টি মো. আব্দুল খালেক, তৃনমূল বিএনপির প্রবীন হালদার, বাংলাদেশ সুপ্রিম পাটির্র নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস।

কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং মাদারীপুর সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৯৩ ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬০ জন। এছাড়া হিজড়া ভোটারের সংখ্যা ৩ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা