সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে কেন্দ্রের পাশ থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় রিকাবিবাজার ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রায় ১০০ ফুট দূরে নৌকার সমর্থক ও মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি জিল্লুর রহমানের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ভোট দিলেন কাদের মির্জা

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা সেখানে যাচ্ছি। কিন্তু, ওই কেন্দ্রের আশেপাশে কোনো সহিসংতা হয়নি।

আরও পড়ুন: পুলিশ-বিএনপির সংঘর্ষ

নিহতের স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করেছেন, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শাহীন ও তার লোকেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি এর বিচার চাই।

নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস নিহতকে তার সমর্থক হিসেবে জানান, কে বা কারা হত্যা করেছে তা এখনই ফোনে বলতে চাচ্ছি না। তদন্তাধীন বিষয়ে এভাবে বলা ঠিক হবে না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা