সংগৃহীত
সারাদেশ

ট্রলির ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বালুবাহী ট্রলির ধাক্কায় রফিকুল হাসান রাজ (২৪) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন

রোববার (৩১ ডিসেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল রাতে উপজেলার কুশলা ইউনিয়নের খালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ পৌর এলাকার ব্যাংক পাড়ার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে নিহত রফিকুল হাসান রাজ । তিনি পৌর যুবলীগের সদস্য ছিলেন।

নিহতের চাচাতো ভাই জুয়েল সিকদার জানান , শনিবার রাতে রফিকুল ইসলাম রাজ ও সাব্বির সিকদার মোটরসাইকেলে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। পথিমধ্যে একটি বালুবাহী ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে দুজনেই গুরুতর আহত হন।

আরও পড়ুন: দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রাজের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা