ছবি : সংগৃহিত
সারাদেশ

দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: মাগুরার মহম্মদপুর উপজেলার একটি মাঠ থেকে ২ ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ২ ভাই হলেন- সবুজ (২৫) ও হৃদয় (১৮)। তারা পানিঘাটা গ্রামের মঞ্জুর মোল্লার ছেলে।

আরও পড়ুন: নির্বাচনে উস্কানি দিলে মেনে নেব না

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা মাঠে কাজ করতে গিয়ে ২ জনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তাদের বড় ভাই আবুল কালাম জানান, গতকাল রাতে সবুজ ও হৃদয়কে খুঁজতে বাড়িতে আসে ফারুক শিকদারের ছেলে আশিক, বিপ্লব ও হাসিব। পরে আজ সকালে ২ ভাইয়ের গলাকাটা লাশ পাই। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উন ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা