সংগৃহীত
সারাদেশ

বাড়ছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানান, হিমেল হওয়ার কারণে বেশি শীত অনুভূত হচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি না কমলেও রাজশাহীতে বইছে হিমেল হাওয়া।

আরও পড়ুন: নৌরুটে ফেরি চলাচল শুরু

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছেন, গত কয়েকদিন থেকে বিকেলের পরে রাজশাহীতে হিমেল হাওয়া শুরু হচ্ছে। সেই হিমেল হাওয়া গভীর রাত পর্যন্ত বইছে। রোববার(৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। যানবাহনগুলোকে হেডলাইট ও ফাদার লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সকালে বাতাসের গতি ছিল, ঘণ্টায় চার কিলোমিটার।

প্রসঙ্গত, শনিবার ও তার আগের দিন শুক্রবারের রাজশাহীর আবহাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা যায়, শুক্রবারের তুলনায় শনিবার রাজশাহীতে কমছিল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। সেই হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা কমেছিল শূন্য দশমিক ৫ ডিগ্রি। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা কমেছিল ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শনিবার (৩০ ডিসেম্বর) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় ঘণ্টায় ২ কিলোমিটার বেগে বাতাস বইছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, গত শুক্র ও শনিবারের তথ্য মতে রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। আজকের তাপমাত্রাও কমতে পারে। শীতের সঙ্গে রাজশাহীতে হিমেল হাওয়া বইছে।এ কারণে বেশি শীত অনুভূত হচ্ছে।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা