ছবি : সংগৃহিত
সারাদেশ

ছাত্র অপহরণ, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে অস্ত্রের মুখে অপহরণ করা মাদরাসাছাত্র সাইফুল ইসলামকে (১৭) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় ছাত্রের মা রোজিনা বেগম বাদী হয়ে মামলা করেন। এতে জড়িত অভিযোগে শাহাদাত হোসেন ও মো. সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে অপহরণের মামলায় আটক ২ জনসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

অপহরণের শিকার সাইফুল সদর উপজেলার রমারখিল দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র। তিনি বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের ওমান প্রবাসী জালাল উদ্দিনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ারের গণসংযোগ

গ্রেফতার শাহাদাত সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও সাগর একই উপজেলার মিরিকপুর এলাকার মো. লিটনের ছেলে।

স্থানীয়রা বলেন, সাইফুলরা নানার বাড়ি দত্তপাড়া ইউনিয়নের কড়ইতলা গ্রামে বাস করেন। ঘটনার সময় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল যোগে ১৮ থেকে ২০ জন ওই বাড়িতে আসে। সবাই মুখোশ পরা ছিল। তাদের মধ্যে একজনের হাতে বন্দুক ছিল। কিছু বুঝে উঠার আগেই অন্যরা বোমা ফাটিয়ে সাইফুলদের টিনসেট ঘর ভাঙচুর ও তাকে মারধর করে। বাঁচাতে এলে তার মা রোজিনা ও বোন ফারজানা আক্তারকেও মারধর করা হয়। একপর্যায়ে বন্দুক ঠেকিয়ে সাইফুলকে তুলে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত জব্দ করে।

আরও পড়ুন: জনসভায় দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১

সাইফুলের মা রোজিনা বেগম জানান, আমার স্বামী জালাল বালাইশপুর গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে শ্রমিক ভিসায় ওমান নিয়েছিল। ওই লোক ৫ মাসের মাথায় ওমান থেকে চলে আসে। এরপর তিনি ওই টাকা ফেরত চায়। তিনি কিছুদিন পরপর টাকার জন্য বিভিন্ন কথা শুনাতো। ওই ব্যক্তিই পরিকল্পিতভাবে হামলা ও অপহরণের ঘটনাটি ঘটিয়েছে।

এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের বাড়ি থেকে সাইফুলকে তুলে নেওয়া হয়। পরে অভিযান চালিয়ে রাত ১২টার দিকে পাশ্ববর্তী বশিকপুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা