ছবি : সংগৃহিত
সারাদেশ

নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওরা এলাকায় নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়াল জানান, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া শুক্রবার সারাদিন কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে রাতে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেনের ওরফে মোশার নেতৃত্বে ক্যাম্পে হামলা করেন এবং আগুন দেন।

আরও পড়ুন: বিএনপির রাজনীতি করার অধিকার নেই

মোশাররফ হোসেন অভিযোগের বিষয়টি নাকচ করে বলেন, আমাকে এলাকা ছাড়া করতে আওয়ামী লীগের লোকজনই ক্যাম্পে আগুন দিয়েছে। আওয়ামী লীগের লোকেরা আরিফ নামের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে মারধর করেছে বলেও অভিযোগ করেন তিনি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা