ছবি : সংগৃহিত
সারাদেশ

পাখি ধরতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোষা পাখি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম তাশফিয়ান আতিফ (২২)। তিনি রবিনহুড নামে একটি পোষা পাখি উদ্ধারকারী দলের কর্মী ছিলেন। এ ঘটনায় দলের আরও ২ সদস্য দগ্ধ হয়েছেন। তাদের একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের

নিহত আতিফ পুরান ঢাকার লালবাগের চান্দিঘাট এলাকার নাজমুল ইসলামের ছেলে। তিনি আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আতিফ শখ হিসেবে পোষা পাখি উদ্ধারকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন বলে জানান তার স্বজনরা।

আরও পড়ুন: নবজাতক ও গৃহবধূর মরদেহ উদ্ধার

রবিনহুড খ্যাত উদ্ধারকারী দলের প্রধান রবিন বলেন, বৃহস্পতিবার বিকেলে সংবাদ পেয়ে হাসনাবাদ এলাকায় বিদ্যুতের তারে বসে থাকা একটি পোষা পাখি উদ্ধার করতে গেলে উদ্ধারকারীরা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে গেলে আতিফকে রাত সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শফিকুল ইসলাম নামে দগ্ধ একজন শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন আছেন। রূপক নামের অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বস্তা থেকে মিলল নারীর অর্ধগলিত লাশ

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৩ জনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্নে নেওয়া হয়েছিল। পরে তাদের একজন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতব্যক্তির শরীরের ৯৯ শতাংশ দগ্ধ ছিল বলে চিকিৎসক জানিয়েছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা