ছবি: সংগৃহীত
সারাদেশ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটের ধানশালিক ইউনিয়নে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন।

আরও পড়ুন: কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু

নিহত আবু ছায়েদ মানিক (৬৫) কোম্পানীগঞ্জ উপজলোর চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে।

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর-মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: উখিয়ায় দুজনকে গুলি করে হত্যা

স্থানীয় বাসিন্দা বিপ্লব জানান, ভোর রাতের দিকে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওয়ানা দেয় মানিক। যাত্রা পথে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর-মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মানিক মারা যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা