ছবি: সংগৃহীত
সারাদেশ

অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

নিনা আফরিন, পটুয়াখালী: আদালতের নির্দেশে পটুয়াখালীর দুমকি উপজেলায় ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: নির্বাচন এলেই সন্ত্রাস করে বিএনপি

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল পরিচালিত ভ্রাম্যমান আদালতের টিম ইটভাটাটির আংশিক ধ্বংস এবং বাকি স্থাপনা ১৫ দিনেট মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি মৌজার চর এলাকায় বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে ও বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান হাওলাদার অবৈধ ইটভাটাটি নির্মাণ করে ব্যবসা করে আসছিল।

আরও পড়ুন: জাপার ইশতেহার ঘোষণা

অবৈধ ইটভাটা বন্ধে বাউফলের রাজনগর এলাকার জনৈক মো. জাকির হোসাইন ঢাকার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগের ১৮২২০/২০১৭ নম্বর রিট পিটিশনের আদেশে দুমকি উপজেলার চরগরবদি মৌজায় ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ অবৈধ ঘোষণা করে তা বন্ধের নির্দেশ দেয়া হয়।

আদালতের ওই নির্দেশ পেয়ে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেসার্স হাওলাদার ব্রিকস ভেঙ্গে দেয়।

আরও পড়ুন: জনগণ যাকে ভোট দেবে, সেই জয়ী হবে

এর আগেও ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ২ দফায় ওই ইটভাটাটি ভেঙ্গে দিলেও তা ফের চালু করে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল প্রভাবশালী ইটভাটা মালিক পক্ষ।

প্রভাবশালী ইটভাটা কর্তৃপক্ষ প্রশাসনের আদেশ অগ্রাহ্য করে অবৈধ ইটভাটার স্থাপনা না সরিয়ে বরং দ্বিগুণ উৎসাহে তাদের ইট তৈরী ও পোড়ানোর কাজ চালিয়ে আসছিল।

আরও পড়ুন: উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই

এ বিষয়ে ইট ভাটার মালিক বগা ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

দুমকি উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল বলেন, আমরা আদালতের আদেশের চিঠি পেয়ে ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা ভেঙ্গে দিয়েছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা