সারাদেশ

উখিয়ায় দুজনকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে উখিয়ার মধুরছড়া ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : আগুন দেওয়া ব্যক্তিদের নাম পেয়েছি

নিহতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ ব্লক-সি/৭৮ এর মৃত মোহাম্মদ আমিনের ছেলে মো. আব্দুল্লাহ (২৩) ও ক্যাম্প-৪ এর হেড মাঝি ছৈয়দ আহমেদের ছেলে নাদির হোসেন (৩৯)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, উখিয়ার বালুখালী ক্যাম্প-১৭ এর বাসিন্দা মো. আব্দুল্লাহকে বসতঘর থেকে ৫-৬ জনের একটি দুর্বৃত্ত দল অস্ত্রের মুখে বের করে সি/৭৮ ব্লকে রাস্তার পাশে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে হত্যা করে।

আরও পড়ুন : পলাতক দল আন্দোলনের ডাক দিয়েছে

অপরদিকে মধুরছড়ার বসতঘর থেকে ক্যাম্প-৪ এর হেড মাঝি নাদির হোসেনকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ডান কানের নিচে ও পেটের ডান পাশে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা