সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের শেখপাড়া গ্রামে মাহিন্দ্রা ও নসিমনের সংঘর্ষে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নিহতরা হলো- শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান এবং নৌপাড়া এলাকার মেহের আলী বিশ্বাসের ছেলে মাহিন্দ্রা চালক বাবু বিশ্বাস। এ ঘটনায় স্বপন মিয়া নামের আরও একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে মাগুরা থেকে ওয়াজ মাহফিল শুনে ঝিনাইদহে ফিরছিলেন কয়েকজন মুসল্লি। পথে মাগুরা-শ্রীপুর সড়কের শৈলকুপা উপজেলার শেখপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রায় থাকা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান, চালক বাবু বিশ্বাসসহ তিনজন গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহিন্দ্রার চালক বাবু বিশ্বাস ও মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আসাদুজ্জামান মারা যান। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হতাহতদের বাড়ি শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে।

আরও পড়ুন : কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু

লাঙ্গলবাদ পুলিশ ক্যাম্পের এসআই হামিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মাগুরায় নিহতদের ময়নাতদন্ত করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা