সংগৃহীত
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চালক নিহত

জেলা প্রতিনিধি: নেত্রকোণা জেলা মদনে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে স্থানীয়রা ঐ চালকের মরদেহ উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আরও পড়ুন: যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত জয় জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

এই ঘটনায় আহত নূরুল আমীন (৫৮) নামের এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ বলছে, জয় হোসেন মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে মদনের দিকে ফিরছিলেন। মদন-কেন্দুয়া সড়কে বাররী বাজারে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঞ্জার খালে পড়ে যায়। এই সময় অটোরিকশায় থাকা যাত্রী নূরুল আমীন আহত অবস্থায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানেই তার লাশ পাওয়া যায়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, খালে পড়ে অটোরিকশার চালক নিহত হয়েছেন। লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা