সংগৃহীত
সারাদেশ

দিনাজপুরে ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ধানবোঝাই চলন্ত ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ট্রাকটির আংশিক পুড়ে গেছে। এছাড়াও আহত হয়েছেন চালক ও হেলপার।

আরও পড়ুন: ইছামতী নদীর তীরে সাধুসঙ্গ উৎসব

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহরোল উপজেলার রামপুরা বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা থেকে একটি ট্রাক দিনাজপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে রামপুরা বাজারে কয়েকজন ট্রাকটিতে ঢিল ছুড়ে গতিরোধ করে। পরে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ আগুন ও তড়িঘড়ি করে নামতে গিয়ে ট্রাকের চালক আনিস রহমান ও হেলপার আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাকটির সামনের কেবিন ও কিছু ধান পুড়ে গেছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ২ ভবনে ফাটল

কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম জানান, এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা