সংগৃহীত
সারাদেশ

ট্রেনের ধাক্কায় কনস্টেবল নিহত 

জেলা প্রতিনিধি: জামালপুরে পুলিশ ভ্যানে ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য আহসানুল হক (৪৮) নিহত হয়েছেন। এছাড়াও ১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে যুবকের আত্মহত্যা

রোববার (৩ ডিসেম্বর) সকাল ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে পুলিশ ভ্যানে এ ট্রেনের ধাক্কায় লাগে।

নিহত ওই পুলিশ সদস্য জামালপুর সদর থানার পুলিশ কনস্টেবল ছিলেন। জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান তার মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখের রেলক্রসিংয়ে পুলিশ ভ্যানটিতে সজোরে ধাক্কা দেয়। এই সময় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১ পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আরও ১ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: আগারগাঁওয়ে বাসে আগুন

জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান নিশ্চিত করে জানান, এই দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। তারা ডিউটিতে ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা