সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরের ধীরাশ্রম এলাকায় একটি ট্র্রাকে দিনে-দুপুরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ধীরাশ্রম এলাকার দাখিনখান সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্থানীয়রা বলছে, মঙ্গলবার দুপুরের ৪-৫ জন দুর্বৃত্ত দাখিনখান সড়কে পাশে দাঁড় করিয়ে রাখা একটি খালি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর মহানগর পুলিশের সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সামাদ বলেন, সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: শিশু হত্যায় বাবা-ছেলে গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকে আগুন নাশকতা কি না তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা