সারাদেশ

সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি: বরিশালের সিঅ্যান্ডবি রোডে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আরও পড়ুন : ট্রাক্টরের চাপায় প্রাণ গেল চালকের

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বরিশাল নগরীর কাজীপাড়া সংলগ্ন সিঅ্যান্ডবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। ।

নিহত শিক্ষার্থীর নাম তৌফিক আহম্মেদ শুভ। তিনি ওই কলেজের এমবিবিএস ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে শুভ।

আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা বাসে আগুন

অভিযুক্ত ট্রাকের ড্রাইভার রিয়াজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রিয়াজ মাগুরা সদরের বাসিন্দা।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার জানান, নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকটি আমতলা মোড়ের দিকে যাওয়ার পথে সিঅ্যান্ডবি রোডের কাজিপাড়া পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। আহত হন আরও ৩ যাত্রী।

আরও পড়ুন : চাল বোঝাই ট্রাকে আগুন, দগ্ধ ২

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) ফয়জুল করিম জানান, ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা