সারাদেশ

স্বাস্থ্যসেবিকার গলাকাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বিথী (৩২) নামে এক স্বাস্থ্যসেবিকার গলাকাটা লাশ উদ্ধার করেছে করা হয়েছে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর তোফাকাটা মোড় এলাকায় মজিবর রহমানের আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাহমুদা আক্তার বিথী উপজেলার বরমহাটি এলাকার আমজাদ হোসেনের মেয়ে। তিনি গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবিকা হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ

লালপুর থানা পুলিশের ওসি উজ্জ্বল হোসেন জানান, শুক্রবার সকালে কাজে যাওয়ার পথে কয়েকজন দিনমজুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে ক্লিনিকে যান। কিন্তু ডিউটি শেষে রাতেও বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের লাশ শনাক্ত করেন। মাহমুদা আক্তার বিথীর দুটি সন্তান রয়েছে। দুই বছর আগে স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়।

আরও পড়ুন : মুন্সিগঞ্জে বাসে আগুন, দগ্ধ ৩

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, সিআইডির তদন্তদল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নেমেছে। যতদ্রুত সম্ভব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা