সংগৃহীত
সারাদেশ

গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ফাতেমা মরিয়ম অর্পিতা (১৭) নামের এক কিশোরী গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অর্পিতা চাটখিল পৌরসভার শাহনেয়ামতপুর এলাকার বেলাল হোসেনের কন্যা ও সিংবাহুড়া গ্রামের ইতালি প্রবাসী রবিউল ইসলাম রুবেলের স্ত্রী।

অর্পিতার বাবা-মা এবং স্বজনরা দাবি করেছেন অর্পিতাকে হত্যা করেছে তার শাশুড়ি সহ পরিবারের লোকজন। নিহতের শরীরে বিভিন্ন নির্যাতনের চিহ্ন পেয়েছেন দাবি করেছেন তারা। তবে অর্পিতার শ্বশুরের পরিবার অর্পিতা রাত ৩ টার দিকে বাথরুমে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অর্পিতার সাথে রুবেলের গোপনে বিয়ে হয় পরিবারের সম্মতিতে। গোপনে বিয়ে হওয়ার কারণ হিসেবে জানা যায়, ২ পরিবার তাদের আনুষ্ঠানিক বিয়ে দেওয়ার সময় অভিযোগের ভিত্তিতে চাটখিল উপজেলা প্রশাসন বাল্য বিয়ের অপরাধে বিয়েটি ভেঙে দেয় এবং অর্পিতা পরিবারকে জরিমানা করে। পরে তারা প্রশাসনের দৃষ্টি এড়াতে গোপনে বিয়ের আয়োজন করে।
জানা যায়, বিয়ের পর থেকেই শাশুড়ির নানা নির্যাতনের শিকার হয়ে আসছিল কিশোরী গৃহবধূ অর্পিতা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে শরীরের কোথাও নির্যাতনের চিহৃ পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা