সারাদেশ

মুন্সিগঞ্জে বাস খাদে, হতাহত ১৬

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ডোমিনিকান রিপাবলিকে বন্যায় নিহত ২১

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রব (৬৫)। তিনি গজারিয়া উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : গাজায় আরও ২ সাংবাদিক নিহত

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত মল্লিক বলেন, সকালে কুমিল্লা থেকে ৩০-৩৫জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহনের একটি বাসটি ঢাকায় যাচ্ছিল। পথে ভাটেরচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এসময় বাসটি সড়কের পাশে এক বৃদ্ধকে চাপা দিয়ে পাশের খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, আব্দুর রব মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন এসময় বাসটি তাকে চাপা দেয়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা