ছবি: সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে অবৈধ ফোনসহ আটক ৩

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় কোম্পানির বিভিন্ন মডেলের ৬০ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দসহ চোরাকারবারির ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের মজুরি ১২৫০০ টাকা

সোমবার (৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭ টার দিকে মাটিরাঙ্গা শান্তি বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ দেখতে পেয়ে তাৎক্ষণিক চোরাকারবারি সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ভিভো, রেডমি, অপ্পো ও রিয়েলমিসহ বিভিন্ন কোম্পানির ৬০ টি ভারতীয় ফোন জব্দ করা হয়। জব্দকৃত এসব ফোনের বর্তমান বাজার মূল্য ১০ লাখ ৪৮ হাজার টাকা।

আরও পড়ুন: আগাম জামিন পেলেন বিএনপির তিন নেতা

আটককৃত ৩ জন হলেন- আব্দুর রহিম (৩২) ,পিতা কবির আহাম্মদ, সাং পশ্চিম সাম্বল (সন্ধিপাড়া) বাঁশখালী, চট্টগ্রাম। ইমাম হোসেন (২৭) ও বেলাল হোসেন (২৯), পিতা আব্দুর রশিদ, সাং দক্ষিণ শান্তিপুর, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সান নিউজকে জানান, এ ঘটনায় আটককৃত ৩ চোরাকারবারির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা যে কোনো পণ্য দেশে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর সান নিউজকে জানান, যেকোনো মূল্যে চোরাকারবারিদের লাগাম টেনে ধরা হবে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য ও অবৈধ পণ্য নিয়ন্ত্রণ রোধে পুলিশ সতর্ক রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা