সারাদেশ

বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৪

জেলা প্রতিনিধি : ময়মনসিংহে বিলবোর্ডে বাসের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

আরও পড়ুন : আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার

সোমবার (৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন : উদারতা মানে দুর্বলতা নয়

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহের দিকে আসছিল। পথে শিকারিকান্দা এলাকায় আসতেই একটি ট্রাককে সাইড দিতে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিলবোর্ডে ধাক্কা দিলে বিলবোর্ড ভেঙে বাসের ওপরে পড়ে। এতে ওই বাসের চালকসহ ৪ জন মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, এই পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন। বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা