ছবি: সংগৃহীত
সারাদেশ

ঋণের চাপে প্রাণ গেল রিকশাচালকের

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মো. আবু হানিফ (৩২) নামের এক রিকশাচালক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: ভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

মো. আবু হানিফ উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত আবুল কালামের ছেলে। তিনি ২ সন্তানের জনক।

রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ৮ টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিন দুপুর ১ টার দিকে উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: দেশে এসেছে ভারতীয় ডিম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পেশায় একজন রিকশাচালক ছিলেন। অভাবের তাড়নায় তিনি একাধিক এনজিও থেকে ঋণ নিয়েছেন। আজকে তার একটি কিস্তির টাকা দেওয়ার কথা ছিল।

ঋণের চাপে রোববার বেলা সোয়া ১০ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়নকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইরফান খাঁন বলেন, কিস্তির ঋণের চাপে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা