বরিশাল কোতোয়ালি মডেল থানা এলাকার ৩৫নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন
সারাদেশ

‘দুর্নীতিগ্রস্ত পুলিশ আমরা চাই না’

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশালে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, ‘দুর্নীতিগ্রস্ত পুলিশ আমরা চাই না। আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জনবান্ধব, জাতির পিতার স্বপ্নের পুলিশ দেখতে চাই। জাতির পিতা বলেছিলেন, পুলিশ হচ্ছে জনগণের। সেই জনগণের পুলিশ হতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এক একটি থানাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় ভাগ করে সেবা পৌঁছে দিতে চাই।’

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) কোতোয়ালি মডেল থানা এলাকার ৩৫নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মেট্রো পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘আপনারা জানেন, নিরাপত্তা চাহিদা পূরণ না হলে, সমাজে শান্তি-শৃঙ্খলা না থাকলে মৌলিক চাহিদা অপূর্ণ থেকে যায়। জনগণের সেবাদানে থানা যেমন আশ্রয়স্থল, তেমনি প্রতিটি বিট পুলিশিং কার্যালয় আরেকটি সেবাস্থল। জনগণ এই কার্যক্রমে সহায়তা করলে অপরাধ কমবে।’

তিনি পুলিশের সেবা পেতে জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার অনুরোধ জানান।

মেট্রোপলিটন এলাকার চার থানাকে ১৯৭টি বিটে ভাগ করা হয়েছে। বিটগুলোর দায়িত্ব থাকবেন এক একজন পরিদর্শক। তারা জনগণের সঙ্গে মিলে অপরাধ দমনে কাজ করবেন। এতে পুলিশের কাজ সহজ হবে, জবাবদিহিতা বাড়বে এবং সমাজে অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধ করা সম্ভব হবে। মূলত অপরাধ কমিয়ে আনতে বিট পুলিশিং বড় উদ্যোগ বলেও মনে করেন শাহাবুদ্দিন খান।

কার্যালয় উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. মোক্তার হোসেন, কাউন্সিলর জিয়াউর রহমান এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এর আগে বন্দর থানা এলাকায় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ওই থানায় কাজ শুরু করেছে বিট পুলিশিং।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা